শেয়ারFacebookWhatsApp

বিন্দুর পরিবারটি পারিবারিক কাঠামো নীতির ভিত্তিতে কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।

উত্তর: বিন্দুর পরিবারটি পারিবারিক কাঠামোর ভিত্তিতে একটি যৌথ পরিবার। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। যৌথ পরিবার হচ্ছে সেই পরিবার যেখানে বাবা-মা, ভাইবোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। মূলত যৌথ পরিবার হচ্ছে একাধিক একক পরিবারের সমষ্টি। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। এ পরিবারের সদস্যরা একত্রে উপার্জন, ব্যয় ও ভোগ করে। উদ্দীপকের বিন্দুদের পরিবারের দাদা-দাদিসহ সদস্য সংখ্যা ৬ জন। যেহেতু বিন্দুদের সাথে তার দাদা-দাদিও বসবাস করে। সেই হিসেবে তাদের পরিবারটি একটি যৌথ পরিবার।

SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

বিন্দুর পরিবারটি পারিবারিক কাঠামো নীতির ভিত্তিতে কোন ধরনের পরিবার? …

উদ্দীপক

বিন্দুদের পরিবারে দাদা-দাদিসহ সদস্য সংখ্যা ৬ জন। বিন্দুর বার্ষিক পরীক্ষার ফলাফল সামান্য খারাপ হয়। বিন্দুর দাদা তাকে মন খরাপ না করার পরামর্শ দেন। চেষ্টা করলে ফলাফল আরো ভালো হবে বলে আশ্বাস দেন।

Sylhet · 2023

উত্তর

যে সংঘবদ্ধ জনগোষ্ঠী কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়ে বসবাস করে তাকে সমাজ বলে।

উত্তর

পরিবার তার সদস্যকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা বিষয়ে শিক্ষা ও নির্দেশনা প্রদান করে বলে এটিকে শাশ্বত বিদ্যালয় বলা হয়। আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারের বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারে শিশুর এসব প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা চিরন্তন বিদ্যালয় বলা হয়।

উত্তর

বিন্দুর পরিবারটি পারিবারিক কাঠামোর ভিত্তিতে একটি যৌথ পরিবার। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। যৌথ পরিবার হচ্ছে সেই পরিবার যেখানে বাবা-মা, ভাইবোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। মূলত যৌথ পরিবার হচ্ছে একাধিক একক পরিবারের সমষ্টি। এ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। এ পরিবারের সদস্যরা একত্রে উপার্জন, ব্যয় ও ভোগ করে। উদ্দীপকের বিন্দুদের পরিবারের দাদা-দাদিসহ সদস্য সংখ্যা ৬ জন। যেহেতু বিন্দুদের সাথে তার দাদা-দাদিও বসবাস করে। সেই হিসেবে তাদের পরিবারটি একটি যৌথ পরিবার।

উত্তর

উদ্দীপকে পরিবারের মনস্তাত্ত্বিক কাজ প্রকাশ পেয়েছে। আর এ ধরনের মনস্তাত্ত্বিক কাজ পরিবারের একমাত্র কাজ নয়। পরিবার হলো একটি পরিপূর্ণ শিক্ষাকেন্দ্র। ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার জন্য পরিবারের কোনো বিকল্প প্রতিষ্ঠান আজ অবধি গড়ে ওঠেনি। ব্যক্তির ক্ষুদ্র প্রয়োজন থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন পূরণে পরিবার নানাবিধ কাজ সম্পাদন করে থাকে। উদ্দীপকের বিন্দুর বার্ষিক পরীক্ষার ফলাফল সামান্য খারাপ হয়। বিন্দুর দাদা তাকে মন খারাপ না করার পরামর্শ দেন। চেষ্টা করলে ফলাফল আরো ভালো হবে বলে আশ্বাস দেন। এরূপ কাজে পরিবারের মনস্তাত্ত্বিক কাজ ফুটে উঠে। এর বাইরেও পরিবার রাজনৈতিক, অর্থনৈতিক, জৈবিক শিক্ষামূলক বিনোদনমূলক কাজ সম্পাদন করে থাকে। পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য এসব কাজের অকৃত্রিম প্রতিষ্ঠান হিসেবে আদিকাল থেকেই দায়িত্ব পালন করে আসছে। জৈবিক কাজ সেসবের একটি মৌলিক কাজ। সমাজ স্বীকৃতভাবে সন্তান জন্মদান ও জৈবিক চাহিদা পূরণের কাজটি একমাত্র পরিবার করে থাকে। পারস্পরিক সহায়তায় পরিবারে শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে সততা, শিষ্টাচার, উদারতা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি শিক্ষালাভ করে, যা পরিবারের শিক্ষামূলক কাজ হিসেবে পরিচিত। পরিবার আদি যুগ থেকেই বিভিন্ন অর্থনৈতিক কাজের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে। এছাড়া পরিবারে শিশুর রাজনৈতিক চেতনার বিকাশও ঘটে থাকে। আলোচনা শেষে তাই বলা যায়, পরিবার একটি নয় বরং একাধিক কাজের মাধ্যমে এর সদস্যদের জীবনকে সুন্দর করে তোলে।
SSCপৌরনীতি ও নাগরিকতাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. আজিজ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। ২০১৫ সালে তিনি একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে গোলযোগপূর্ণ সুদানে শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে মি. জহির বেসামরিক নাগরিক হওয়া সত্ত্বেও অন্য একটি আন্তর্জাতিক সংস্থার মহাসচিব পদে দায়িত্ব পালন করেন। সংস্থাটি বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সরকারের পক্ষে জনমত সৃষ্টিতে কাজ করেছে।

Dinajpur · 2023

ক
কমনওয়েলথ প্রধান কে?
খ
অছি এলাকা কী? ব্যাখ্যা কর।
গ
মি. আজিজ কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে কর্মরত? ব্যাখ্যা কর।
ঘ
মি. জহির যে আন্তর্জাতিক সংস্থার মহাসচিব তার সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অছি এলাকা কী? ব্যাখ্যা কর।

অছি এলাকা কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথ প্রধান কে?

কমনওয়েলথ প্রধান কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হামিদ সাহেব 'সন্তোশপুর' গ্রামের একজন রাজনৈতিক নেতা। তিনি বিভিন্ন সময়ে সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। একসময় জনগণের দুঃখ লাঘবের আশায় তিনি বিভিন্ন দাবি সম্বলিত একটি প্রস্তাব বার্ষিক কাউন্সিলর অধিবেশনে পেশ করেন।

Dinajpur · 2023

ক
লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
খ
দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
গ
হামিদ সাহেবের দাবিটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে বলা যায়, "ঐ প্রস্তাবেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল"- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' সংস্থার সভাপতি সংস্থাটির প্রশাসনিক প্রধান। সাধারণ সম্পাদকের পরামর্শে তিনি সংস্থা পরিচালনা করেন। তার নামে সংস্থা পরিচালিত হলেও তিনি আনুষ্ঠানিক প্রধান। সাধারণ সম্পাদক সংস্থাটির নির্বাহী প্রধান। তিনি সদস্যদের মাঝে কাজ বণ্টন করে দেন এবং তাদের কাজের তদারকি করেন। তিনিই সংস্থার কেন্দ্রবিন্দু। তিনি পদত্যাগ করলে সংস্থাটি অকার্যকর হয়ে পড়ে।

Dinajpur · 2023

ক
বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?
খ
এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ
'ক' সংস্থার সভাপতির সাথে বাংলাদেশের শাসন ব্যবস্থার কার কাজের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ
'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মি. জহির যে আন্তর্জাতিক সংস্থার মহাসচিব তার সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।মি. আজিজ কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে কর্মরত? ব্যাখ্যা কর।অছি এলাকা কী? ব্যাখ্যা কর।কমনওয়েলথ প্রধান কে?উদ্দীপকের আলোকে বলা যায়, "ঐ প্রস্তাবেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল"- উক্তিটি হামিদ সাহেবের দাবিটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ 'ক' সংস্থার সভাপতির সাথে বাংলাদেশের শাসন ব্যবস্থার কার কাজের মিল খুঁজে পাওয়া যায়এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।