"দেশের প্রয়োজনীয় আইন তৈরিতে উক্ত পরিষদের ভূমিকা অপরিসীম"। উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: দেশের প্রয়োজনীয় আইন তৈরিতে উক্ত পরিষদের তথা আইনসভার ভূমিকা অপরিসীম।- উক্তিটি যথার্থ। আইন পরিষদ বা আইনসভা সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। পৃথিবীর সকলদেশে এরূপ আইন পরিষদের অস্তিত্ব লক্ষ করা যায়। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেরও আইনসভা রয়েছে। এর নাম জাতীয় সংসদ। সারা বাংলাদেশ থেকে নির্বাচিত ৩৫০ জন সদস্য নিয়ে আইন পরিষদ গঠিত হয়। আইন প্রণয়ন, প্রচিলিত আইন সংশোধন প্রভৃতি কাজে আইন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বাংলাদেশের আইনসভা তথা জাতীয় সংসদের চিত্র প্রকাশ পেয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থায় আইন পরিষদ নানাবিধ কার্যাবলি সম্পাদন করে। এর মধ্যে আইন প্রণয়ন করার ক্ষেত্রে আইনসভার ভূমিকা একচ্ছত্র। বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতাও জাতীয় সংসদের উপর ন্যাস্ত। সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। কোনো নতুন আইন পাস করতে হলে খসড়া বিলের আকারে তা সংসদে পেশ করা হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বিলটি গৃহীত হওয়ার পর এবং বিধি অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি লাভের পর তা আইনে পরিণত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"দেশের প্রয়োজনীয় আইন তৈরিতে উক্ত পরিষদের ভূমিকা অপরিসীম"। উক্তিটি ব…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর