নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের শাসন বিভাগ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষায় সমস্ত কাজ নিরাপত্তা পরিষদ সম্পাদন করে বলে একে জাতিসংঘের শাসন বিভাগ বলা হয়। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। এ পরিষদ আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করে। এ চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। মোটকথা, আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এ সংস্থাটি করে বলে নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের শাসন বিভাগ বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের শাসন বিভাগ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর