“উদাপক-২ এ উল্লিখিত বিষয়টি আমাদের জাতির মুক্তির এক প্রামাণ্য দলিল"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক-২ এ উল্লিখিত বিষয়টি হলো ছয় দফা দাবি। ছয় দফা দাবি আমাদের জাতীয় মুক্তির এক প্রামাণ্য দলিল- মন্তব্যটি যথার্থ। পাকিস্তান স্বাধীন হলে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের সাথে বিমাতাসুলভ আচরণ শুরু করে। শাসকগোষ্ঠীর অত্যাচার, শোষণ ও বঞ্চনায় অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে এবং ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক কনভেনশনে তিনি ছয় দফা দাবি উত্থাপন করেন। উদ্দীপক-২ এ জনাব আরাফাত টক শো'র আলোচনায় বলেন, পাকিস্তানি শাসকচক্রের শাসন ও অর্থনৈতিক শোষণ হতে বাঙালিদের মুক্তির লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বেশ কিছু দাবি-দাওয়া পেশ করেন যা পরবর্তীতে বাঙালি জাতির প্রাণের দাবিতে পরিণত হয়। এরূপ বর্ণনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ১৯৬৬ সালের ছয় দফা দাবির সাদৃশ্য পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ দাবিকে বাঙালির 'মুক্তির সনদ' বা 'ম্যাগনাকার্টা' হিসেবে আখ্যায়িত করেন। কারণ এ কর্মসূচিই ছিল পূর্ব পাকিস্তানের জনগণের ভাগ্যোন্নয়নের চাবিকাঠি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ কর্মসূচি পূর্ব পাকিস্তানের শোষিত ও নির্যাতিত জনগণের মনে ব্যাপক আশার সঞ্চার করে। ফলে পূর্ব পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন জানায় এবং ক্রমশ পূর্ব পাকিস্তানে এ কর্মসূচির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে এ কর্মসূচির ওপর ভিত্তি করেই পূর্ব পাকিস্তানি জনগণ স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং পরবর্তীতে স্বাধীনতা লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ দাবি ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদাপক-২ এ উল্লিখিত বিষয়টি আমাদের জাতির মুক্তির এক প্রামাণ্য দলিল"-…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর