উদ্দীপকে উল্লিখিত জনাব আঃ গাফফারের প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আঃ গাফফারের প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা ব্যাংকব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংকব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। এছাড়া সরকারের ব্যাংক হিসেবে এ ব্যাংক সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতি নির্ধারণে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে জনাব আঃ গাফফার যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেটি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে এবংf সরকারকে অর্থনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়নে পরামর্শ দেয়। এই কাজগুলো সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং, দেখা যায়, জনাব আঃ গাফফারের প্রতিষ্ঠানের প্রকৃতি হলো কেন্দ্রীয় ব্যাংক।
SSC অর্থনীতি Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · Board papers · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আঃ গাফফারের প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
