সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় ও ঋণসংক্রান্ত বিষয়াবলি আলোচনা হয়, তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। একটি দেশের জনসাধারণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সরকার কোন কোন খাতে, কীভাবে, কোন নীতিতে ব্যয় করবে, তা সরকারি অর্থব্যবস্থায় বিশদভাবে আলোচনা করা হয়। এছাড়া সরকারি ব্যয় নির্বাহের জন্য কীভাবে, কোন কোন উৎস হতে আয় সংগ্রহ করা হবে অথবা কোন উৎস থেকে কতটুকু ঋণ গ্রহণ করা হবে, তাও এ ব্যবস্থার অন্তর্ভুক্ত।
SSC অর্থনীতি Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · Board papers · সৃজনশীল
সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর
