যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়?
উত্তর: দাম ও যোগানের মধ্যে সমমুখী বা ধনাত্মক সম্পর্কের কারণে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যোগান বিধি বা অনুযায়ী, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে বাজারে কোনো দ্রব্যের দাম বাড়লে তার যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। অর্থাৎ, দ্রব্যের দাম এবং যোগানের মধ্যে একটি প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। দাম বৃদ্ধি পেলে উৎপাদক বা বিক্রেতার সম্ভাব্য মুনাফা বা বৃদ্ধি পায়, যার ফলে তারা অধিক পরিমাণে দ্রব্য সরবরাহ করতে উৎসাহিত হয়। দাম ও যোগানের এই সমমুখী বা ধনাত্মক সম্পর্কের কারণেই প্রাপ্ত যোগান রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়?
উত্তর