অর্থনীতিতে ভোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনীতিতে ভোগ বলতে মানুষের অভাব পূরণের উদ্দেশ্যে কোনো দ্রব্য বা সেবার উপযোগ ব্যবহার করাকে বোঝায়। সাধারণ অর্থে ভোগ বলতে কোনো কিছু খেয়ে ফেলা বা ব্যবহার করে শেষ করাকে বোঝায়। কিন্তু বিজ্ঞান অনুযায়ী, মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না; কেবল বস্তুর আকার বা রূপ পরিবর্তন করে তার উপযোগ সৃষ্টি বা ব্যবহার করতে পারে। তাই অর্থনীতিতে, প্রত্যক্ষভাবে মানুষের অভাব মোচনের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ বা ব্যবহার করার প্রক্রিয়াই হলো ভোগ।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
অর্থনীতিতে ভোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর