উদ্দীপকে 'A [গণিত] কে ভালো রাখার উপায়গুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের 'A [গণিত] অঙ্গটি হলো হৃৎপিণ্ড। কিছু নিয়ম মেনে চললে গুরুত্বপূর্ণ এ অঙ্গটিকে সুস্থ রাখা সম্ভব। সঠিক পরিমাণে সুষম খাবার ও পরিমিত আহার গ্রহণ ও জীবনপ্রণালি অনুসরণ করে হৃৎপিণ্ডকে সুস্থ রাখা যায়। দেহের উচ্চতা ও বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখতে হবে। দেহের ওজন বৃদ্ধি পেলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার খেতে হবে। শর্করা, মিষ্টি ও স্নেহজাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। শাক-সবজি ও আঁশজাতীয় খাবার বেশি খেতে হবে। উদ্ভিজ্জ তেল গ্রহণ করার চেষ্টা করতে হবে। মাছ বেশি খেতে হবে। সামুদ্রিক মাছের তেল রক্তের কোলেস্টরল কমায়। ফলে খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ থাকা ভালো। ভিটামিন ও খনিজ লবণের চাহিদা সুষম খাদ্যে যা আছে তাই গ্রহণ করতে হবে। খাবার লবণের পরিমাণ নিয়ন্ত্রণে আনতে হবে। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেতে হবে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'A কে ভালো রাখার উপায়গুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

