বিরোধী দলের প্রধান কাজ কী? ব্যাখ্যা করো
উত্তর: বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকার পরিচালনায় পরোক্ষ ভূমিকা পালন করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের পর বিজয়ী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। সরকারের কোনো কার্যক্রম ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া। এভাবে সরকারের সমালোচনার মাধ্যমে বিরোধী দল জনগণের প্রতিফলন হিসেবে পরোক্ষভাবে সরকার পরিচালনায় অংশগ্রহণ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
বিরোধী দলের প্রধান কাজ কী? ব্যাখ্যা করো
উত্তর