গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকার, বিশেষ করে ইউনিয়ন পরিষদ প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা পালন করে। এটি গ্রামের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটায়। এছাড়া কৃষি, মৎস্য ও পশুসম্পদ উন্নয়নে সার-বীজ বিতরণ এবং বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ অর্থনীতি সচল রাখে। একই সাথে গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও এটি কাজ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর