রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তরটি কী? ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তরটি হলো মাঠ প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের গৃহীত সকল প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমেই তৃণমূল পর্যায়ে বাস্তবায়িত হয়। মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের সার্বিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এই প্রশাসনের তিনটি স্তর রয়েছে; যার প্রথম ধাপে বিভাগীয় প্রশাসন, দ্বিতীয় ধাপে জেলা প্রশাসন এবং সর্বশেষ ধাপে উপজেলা প্রশাসন তৃণমূল পর্যন্ত বিস্তৃত রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তরটি কী? ব্যাখ্যা করো।
উত্তর