"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই"- বুঝিয়ে লেখো।
উত্তর: আইন ও স্বাধীনতার সম্পর্ক বোঝাতে গিয়ে ইংরেজ দার্শনিক জন লক বলেছেন, “যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই।" এক্ষেত্রে আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। যেমন-আমাদের বাঁচার স্বাধীনতা আছে। আইন আছে বলেই আমরা সকলে বাঁচার স্বাধীনতা ভোগ করছি। আইনের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা ভোগের ক্ষেত্রে বাধা অপসারিত হয়। যদি আইন না থাকত তাহলে সবল কর্তৃক দুর্বলের স্বাধীনতা ক্ষুণ্ণ হতো। তাই জন লক যথার্থই বলেছেন, "যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই।"
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই"- বুঝিয়ে লেখো।
উত্তর