আইনের শাসন সভ্য সমাজের মানদণ্ড— ব্যাখ্যা করো।
উত্তর: আইনের শাসন একটি সভ্য সমাজের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। আইনের শাসন বিদ্যমান থাকলে একটি দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। এর অভাবে দেশে অনাচার, অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি ও হানাহানিতে ভরে যায়। তাই সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন অপরিহার্য।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
আইনের শাসন সভ্য সমাজের মানদণ্ড— ব্যাখ্যা করো।
উত্তর