সাম্য ও স্বাধীনতা কীভাবে পরস্পর নির্ভরশীল?
উত্তর: সাম্য ছাড়া স্বাধীনতার কথা এবং স্বাধীনতা ছাড়া সাম্যের কথা কল্পনা করা যায় না। একটি রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে সেখানে স্বাধীনতা তত নিশ্চিত হবে। সমাজে স্বাধীনতা না থাকলে সাম্যভিত্তিক সমাজ গঠন করা যায় না। তাই সাম্যের জন্য যেমন দরকার স্বাধীনতা, তেমনি স্বাধীনতার জন্য আবশ্যক সাম্য। এদের একটি ছাড়া অন্যটি অচল। এভাবে সাম্য ও স্বাধীনতা পরস্পর নির্ভরশীল।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
সাম্য ও স্বাধীনতা কীভাবে পরস্পর নির্ভরশীল?
উত্তর