স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে জনসাধারণের প্রতিনিধিদের শাসন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার স্থানীয় এলাকার জনগণের প্রত্যক্ষ ও সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় বলে একে জনসাধারণের প্রতিনিধিদের শাসন বলা হয়। এ ধরনের সরকার আইনি প্রক্রিয়ায় গঠিত হয়ে নির্দিষ্ট মেয়াদে জনকল্যাণে কাজ করে। নির্বাচিত এই প্রতিনিধিরা তাদের সব কাজের জন্য সরাসরি স্থানীয় জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন এবং নির্দিষ্ট মেয়াদ শেষে পুনরায় নতুন করে নির্বাচনের মুখোমুখি হন।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে জনসাধারণের প্রতিনিধিদের শাসন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর