অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? ব্যাখ্যা করো।
উত্তর: নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্বশর্ত হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচনের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস নির্ভর করে। সুষ্ঠু ও নিরাপেক্ষ নির্বাচনব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। তাই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশনের স্বাধীনতা একান্ত আবশ্যক।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? ব্যাখ্যা করো।
উত্তর