Agaricus এর বায়বীয় অংশকে কী বলে?
ক. ল্যামিলা
খ. স্পাইলিয়াস
গ. মাইসেলিয়াম
ঘ. ব্যাসিডিওকার্প
উত্তর: ব্যাসিডিওকার্প
ব্যাখ্যা: ব্যাসিডিওকার্প (Basidiocarp): ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকের ফ্রুট বডিকে ব্যাসিডিওকার্প বলে। কাজেই Agaricus-এর ফ্রুট বডিকেও ব্যাসিডিওকার্প বলা হয়। Agaricus-এর ব্যাসিডিওকার্প গোড়ায় দণ্ডের ন্যায় স্টাইপ, স্টাইপের মাথার দিকে অ্যানুলাস এবং মাথায় ছাতার ন্যায় পাইলিয়াস নিয়ে গঠিত। এছাড়াও এতে আছে গিল, গিলে অসংখ্য ব্যাসিডিয়া এবং প্রতিটি ব্যাসিডিয়ামের মাথায় ৪টি করে ব্যাসিডিওস্পোর।
HSC Biology 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · MCQ