নিডােব্লাস্ট কোষ Hydra-এর দেহে কোথায় অবস্থিত?
ক. মেসােগ্লিয়া
খ. অন্তঃত্বক
গ. বহিঃত্বক
ঘ. গ্যাস্ট্রোডার্ম
উত্তর: বহিঃত্বক
ব্যাখ্যা: নিডােব্লাস্ট বা নিমাটোব্লাস্ট কোষ (Cnidoblast বা Nematoblast): হাইড্রার বহিঃত্বকের পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে নিডোব্লাস্ট কোষ নামে এক বিশেষ ধরনের কোষ থাকে। এসব কোষ শুধুমাত্র সিলেন্টেরাটা পর্বের প্রাণীদের এক্টোডার্মে পাওয়া যায়। এরা গােলাকার, ডিম্বাকার, নাশপাতি আকৃতির বা ফ্লাক্সের মত আকৃতি বিশিষ্ট।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ