Hydra-এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
ক. স্রোতময় পানিতে বাস করে
খ. চলাচল করে
গ. মাংসাশী
ঘ. মুক্তজীবী প্রাণি
উত্তর: স্রোতময় পানিতে বাস করে
ব্যাখ্যা: হাইড্রা (সিলেন্টেরাটা বা নিডারিয়া) পর্বের Hydrozoa শ্রেণীর এবং Hydra গণের অধীনে বেশ কয়েকটা প্রজাতি আছে। ১৭০০ সালে আব্রাহাম টেম্বলে হাইড্রা আবিস্কার করেন।গ্রিক মাইথোলজিতে বর্ণিত বহু মস্তক বিশিষ্ট কাল্পনিক দৈত্য হাইড্রার (Hydra) নামানুসারে লিনিয়াস এর নামকরণ করেন। এরা সাধারণত স্রোতহীন স্বাদু পানিতে বাস করে। পুকুর, হ্রদ, বিল, নদী এবং ঝর্ণার পরিষ্কার পানিতে হাইড্রা পাওয়া যায়।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ