নিম্নে উল্লেখিত চোখের কোন অংশ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে?
ক. কর্নিয়া
খ. লেন্স
গ. পিউপিল
ঘ. রেটিনা
উত্তর: রেটিনা
ব্যাখ্যা: রেটিনা হলো মেরুদণ্ডী প্রাণীদের অক্ষিগোলকের পেছনের দিকে অবস্থিত স্নায়ুকোষযুক্ত একটি পাতলা আলোকসংবেদী স্তর। কোনো আলোকিত বস্তু থেকে আলো চোখে পড়লে সে আলো চোখের পিউপিল দিয়ে এসে রেটিনায় আপতিত হয় এবং রেটিনায় আলোকিত বস্তুটির একটি ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়। আলোর এই উদ্দীপনা অপটিক স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে পৌঁছায়। তখন মস্তিষ্ক উল্টো প্রতিবিম্বটিকে সোজা করে দেয়। ফলে আমরা বস্তুটিকে দেখতে পাই।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ