বিগতকালে টেথিস সাগর যে ভূ-খন্ডগুলিকে বিভক্ত করে
ক. প্যানিজিয়াম ও প্যানজায়া
খ. কোনটিই নয়
গ. প্যানথালাসা ও প্যানিজিয়াম
ঘ. লরেসিয়া ও গন্ডোয়ানা
উত্তর: লরেসিয়া ও গন্ডোয়ানা
ব্যাখ্যা: প্রখ্যাত ভূতত্ত্ববিদ ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগে বর্তমান কালের মহাদেশ গুলো একত্রে সংযুক্ত ছিল। এই সংযুক্ত ও বৃহৎ মহাদেশীয় ভূখন্ডই প্যানজিয়া নামে অভিহিত। সে সময় এ বিরাট ভূখন্ডকে বেষ্টন করে যে জলভাগ বিরাজ করতো তার নাম প্যানথালসা। উর্ধ্ব কার্বনিফেরাস যুগে এই প্যানজিয়া ভাঙ্গতে শুরু করে এবং প্রকান্ড দুটি ভূখন্ড তৈরি করে। এগুলো হলো গন্ডোয়ানা ও লরেসিয়া। এই ভূখন্ডের মাঝে টেথিস সাগর বিরাজমান ছিলো।
HSC Biology 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · MCQ