লসিকার কাজ হচ্ছে- i. লিপিড পরিবহন ii. দেহের প্রতিরক্ষা iii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিনিচের কোনটি সঠিক?
ক. i,ii
খ. i,iii
গ. ii,iii
ঘ. i,ii,iii
উত্তর: i,ii,iii
ব্যাখ্যা: লসিকার কাজ : দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজ লসিকার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, যেমন-১. টিস্যুর ফাঁকা স্থান থেকে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে।২. যেসব স্নেহকণা ও উচ্চ আণবিক ওজনবিশিষ্ট কণা কৈশিক নালির বাধা অতিক্রমে অক্ষম সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয়।৩. দেহের যেসব টিস্যুকোষে রক্ত পৌঁছাতে সক্ষম হয় না সেখানে লসিকা অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করে।৪. অন্ত্র থেকে স্নেহ পদার্থ শোষিত হয়ে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়।৫. লসিকায় উপস্থিত শ্বেত কণিকা (লিম্ফোসাইট ও মনোসাইট) দেহের প্রতিরক্ষায় অবদান রাখে।৬. লসিকা ও লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।৭. লসিকা রক্ত সংবহনের এক অংশ থেকে অন্য অংশে তরল পদার্থ পরিবহনের মাধ্যমে দেহরসের পুনর্বন্টনে অংশ নেয়।৮. বিভিন্ন অঙ্গে টিস্যুর সাংগঠনিক অখণ্ডতা রক্ষায় লসিকা বিশেষ ভূমিকা পালন করে।৯. টিস্যু থেকে টিস্যুরসের প্রায় ১০% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ