নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব?
ক. কান্ড
খ. ভ্রুণ
গ. পরাগধানি
ঘ. মূল
উত্তর: পরাগধানি
ব্যাখ্যা: পরাগধানীর মধ্যে মিয়োসিস কোষ বিভাজনের ফলে হ্যাপ্লয়েড পরাগ বা হ্যাপ্লয়েড পোলেন তৈরি হয়। পোষণ মাধ্যমে এই হ্যাপ্লয়েড পরাগকে পোষণ করে নতুন উদ্ভিদ সৃষ্টি করাকে পরাগ রেণু পোষণ বলে। পরাগরেণু পোষণের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এই জন্য একে হ্যাপ্লয়েড কালচারও বলে।
HSC Biology 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · MCQ