ইনকিউবেটরে ফিউমেগেশন করার কারণ-
ক. জীবাণুমুক্ত করা
খ. পরিষ্কার করা
গ. বাচ্চা ফুটানো
ঘ. তাপ দেওয়া
উত্তর: জীবাণুমুক্ত করা
ব্যাখ্যা: ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে এবং পরে রাসায়নিক পদ্ধতিতে ডিম, ডিম ফোটানোর ঘর, ইনকিউবেটর এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি জীবাণুমুক্ত ওষুধ দ্বারা ধুইয়ে জীবাণুমুক্ত করতে হয়। প্রতি ৯.৩ বর্গমিটার জায়গার জন্য ২০ গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ৪০ সি.সি. ফরমালিনের সাথে মিশিয়ে ইনকিউবেটরের ভেতরে ১৫-৩০ মিনিট পর্যন্ত রেখে দেওয়া হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · MCQ