পুকুরে রাক্ষুসে মাছ ও ক্ষতিকারক প্রাণী অপসারণে কোনটি ব্যবহার করা হয়?
ক. রোটেনন
খ. চুন
গ. লবণ
ঘ. তুঁতে
উত্তর: রোটেনন
ব্যাখ্যা: রাক্ষুসে মাছ যেমন- শোল, বোয়াল, চিতল, গজার, ফলি ইত্যাদি সরাসরি চাষযোগ্য মাছ খেয়ে ফেলে। এসব রাক্ষুসে মাছ দমন বা মেরে ফেলার জন্য বিষ হিসেবে রোটেনন বা মহুয়ার খৈল প্রয়োগ করা হয়। এসব দ্রব্য মাছের ফুলকার ছিদ্র বন্ধ করে দেয়। ফলে দম বন্ধ হয়ে মাছ মারা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · MCQ