ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন পদার্থ কোনটি?
ক. অক্সালো এসিটিক এসিড
খ. ম্যালিক এসিড
গ. পাইরভিক এসিড
ঘ. সাইট্রিক এসিড
উত্তর: সাইট্রিক এসিড
ব্যাখ্যা: ক্রেবসচক্রে অ্যাসিটাইল কো-এ ম্যাট্রিক্সে অবস্থানরত চার কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড এর সাথে যুক্ত হয়ে ৬-কার্বন বিশিষ্ট সাইট্রিক এসিড সৃষ্টি করে এবং co-A পৃথক হয়ে যায়। সাইট্রেট সিনথেজ এনজাইম বিক্রিয়ায় সহায়তা করে। ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে অক্সালো অ্যাসিটিক এসিডক আবাসিক অণু বলা হয়। এ চক্রে প্রথম উৎপন্ন পদার্থ সাইট্রিক এসিড বলে এ চক্রকে সাইট্রিক এসিড চক্র বলা হয়।
HSC Biology 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · MCQ