শেয়ারFacebookWhatsApp

স্বপ্নীলের আচরণে আবেগকালীন কোন শারীরিক পরিবর্তনের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে স্বপ্নীলের আবেগকালীন শারীরিক পরিবর্তন হয়। আবেগকালীন শারীরিক পরিবর্তনগুলো নিচে ব্যাখ্যা করা হলো- ১. রক্তের চাপ: আবেগের সময় রক্তের চাপ পরিবর্তন লক্ষ কর যায়। আবেগের সময় রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ২. ত্বকের রাসায়নিক তড়িৎপ্রবাহের গতি: আবেগের সৃষ্টির সঙ্গে সঙ্গে ত্বকের ভিতর রাসায়নিক তড়িৎপ্রবাহের গতি বৃদ্ধি পায়। ৩. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন: এ সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। নিউমোগ্রাফের সাহায্যে এ পরিবর্তন লক্ষ করা যায়। ৪. হৃৎপিন্ডের ক্রিয়া: আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। ভয়ে আমাদের বুক ধড়ফড় করে। ৫. লালাক্ষরণ: তীব্র আবেগের সময় লালক্ষরণ বন্ধ হয়ে যায়, ফলে ভয়ে আমাদের গলা শুকিয়ে যায়। ৬. লোমের প্রতিক্রিয়া: তীব্র আবেগের সময় আমাদের শরীর কাঁটা দিয়ে উঠে এবং লোমগুলো খাড়া হয়ে যায়। ৭. ঘর্ম নিঃসরণ: তীব্র আবেগে ঘর্ম গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। ৮. মুখভঙ্গি: আবেগ তাড়িত হলে মুখভঙ্গির পরিবর্তন ঘটে। এ সময় চক্ষু, নাসিকা, ওষ্ঠ ও কপালসহ মুখমণ্ডলের পরিবর্তন হয়।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

স্বপ্নীলের আচরণে আবেগকালীন কোন শারীরিক পরিবর্তনের প্রকাশ ঘটেছে? ব্য…

উদ্দীপক

কলেজের নবীন ছাত্র স্বপ্নীলকে হঠাৎ একদিন ক্লাসে নবীনদের পক্ষ থেকে কিছু বলার জন্য স্যার মাইক্রোফোন হাতে তুলে দিলে দেখা যায় তার হাত-পা কাঁপছে। এদিকে একই ক্লাসের শিক্ষার্থী 'আরিফ এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে চায়। এজন্য সে কলেজ ছুটির পরে ক্ষুধা লাগা সত্ত্বেও বাসায় না গিয়ে লাইব্রেরীতে বসে পড়াশোনা করে। অন্যদিকে আরিফের বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চান। এজন্য তিনি নাওয়া খাওয়া বাদ দিয়ে প্রতিদিন মিটিং মিছিল করে বেড়াচ্ছেন।

ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025

উত্তর

কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, যার গতিবেগ স্বাভাবিক আচরণের গতিবেগ অপেক্ষা কম বেশি তীব্র হয়, তাই আবেগ।

উত্তর

প্রতিটি প্রাণীর জীবনেই এবং সকল প্রেষণার ক্ষেত্রেই প্রথমে শরীরাভ্যন্তরে অভাববোধ দেখা দেয়। ফলে অভাববোধ থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে অভাব মেটাবার জন্য তাড়িত বা প্রবৃত্ত করে। অতঃপর প্রাণী উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ধরনের আচরণ করে এবং পরিশেষে তার উদ্দেশ্য সফল হলে সে বিশ্রাম গ্রহণ করে। পরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি মানুষ ও প্রাণীর জীবনে উপরোক্ত ঘটনাসমূহ চক্রাকারে আবর্তিত হতে থাকে। এ চক্রই প্রেষণা চক্র নামে পরিচিত। আর এ চক্রের সূত্রপাত অভাববোধ থেকে শুরু হয় তাই অভাববোধকে প্রেষণা চক্রের প্রথম ধাপ বলা হয়।

উত্তর

উদ্দীপকে স্বপ্নীলের আবেগকালীন শারীরিক পরিবর্তন হয়। আবেগকালীন শারীরিক পরিবর্তনগুলো নিচে ব্যাখ্যা করা হলো- ১. রক্তের চাপ: আবেগের সময় রক্তের চাপ পরিবর্তন লক্ষ কর যায়। আবেগের সময় রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ২. ত্বকের রাসায়নিক তড়িৎপ্রবাহের গতি: আবেগের সৃষ্টির সঙ্গে সঙ্গে ত্বকের ভিতর রাসায়নিক তড়িৎপ্রবাহের গতি বৃদ্ধি পায়। ৩. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন: এ সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। নিউমোগ্রাফের সাহায্যে এ পরিবর্তন লক্ষ করা যায়। ৪. হৃৎপিন্ডের ক্রিয়া: আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। ভয়ে আমাদের বুক ধড়ফড় করে। ৫. লালাক্ষরণ: তীব্র আবেগের সময় লালক্ষরণ বন্ধ হয়ে যায়, ফলে ভয়ে আমাদের গলা শুকিয়ে যায়। ৬. লোমের প্রতিক্রিয়া: তীব্র আবেগের সময় আমাদের শরীর কাঁটা দিয়ে উঠে এবং লোমগুলো খাড়া হয়ে যায়। ৭. ঘর্ম নিঃসরণ: তীব্র আবেগে ঘর্ম গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। ৮. মুখভঙ্গি: আবেগ তাড়িত হলে মুখভঙ্গির পরিবর্তন ঘটে। এ সময় চক্ষু, নাসিকা, ওষ্ঠ ও কপালসহ মুখমণ্ডলের পরিবর্তন হয়।

উত্তর

আরিফের মধ্যে 'কৃতি প্রেষণা' ও তার বাবার মধ্যে 'ক্ষমতার লিঙ্গা' প্রেষণা দেখা যায়। এই দুটি প্রেষণাই 'সামাজিক প্রেষণার' অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞানীরা প্রেষণাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। যথা-জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণা। সামাজিক প্রেষণা তৈরি হয় মানুষের সমাজ জীবন থেকে যেখানে একজন ব্যক্তি সমাজের অন্যান্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক সম্পর্কে অবতীর্ণ হয়। সমাজ জীবন থেকে শিক্ষার মাধ্যমে এই প্রেষণা অর্জন করা হয় বলে একে শিলালব্ধ বা অর্জিত প্রেষণা বলা হয়ে থাকে। খ্যাতি, যশ, সুনাম, অর্থ লাভের আশা, কৃতি প্রেষণা, ক্ষমতার লিপ্সা ইত্যাদি হচ্ছে সামাজিক প্রেষণার উদাহরণ। উদ্দীপকে আরিফের মধ্যে কৃতি প্রেষণা দেখা যায়। সফলতা প্রতিষ্ঠা লাভের প্রাথমিক সোপান। প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠা লাভ করতে। সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছাই হলো কৃতি প্রেষণা। যে ব্যক্তির মধ্যে কৃতি প্রেষণা অধিক বর্তমান, সে খুব পরিশ্রমী হবে এবং সাফল্যের দ্বার তার জন্য উন্মুক্ত। অন্যদিকে আরিফের বাবার মধ্যে ক্ষমতার লিপ্সা দেখা যায়। ক্ষমতা লাভের ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রেষণা। এই ইচ্ছা যাদের মধ্যে একবার জন্মে, ইচ্ছাটি তাদের মধ্যে উত্তোরোত্তর বৃদ্ধি পেতে থাকে। কোনো ছাত্র শ্রেণি প্রতিনিধি নির্বাচিত হবার পর, পরবর্তীতে সাধারণ সম্পাদক বা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করবে। অর্থাৎ বলা যায়, আরিফ ও তার বাবার মধ্যে প্রকাশিত প্রেষণা ভিন্ন হলেও তা মূলত একই শ্রেণির।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।