দৃশ্যকল্প-২ এর শাহাদাত হোসেন ও শাহানুর হোসেন এর প্রেষণার তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শাহাদাত হোসেন এবং শাহানুর হোসেন উভয়ের মধ্যে ক্রিয়াশীল সামাজিক প্রেষণা হলেও তাদের দুজনের প্রেষণা একই রকম প্রেষণা নয়, সেক্ষেত্রে শাহাদাত হোসেনের প্রেষণাটি হলো খ্যাতি এবং শাহানুর হোসেনের প্রেষণাটি হলো ক্ষমতার লিপ্সা। প্রত্যেক মানুষই চায় তার কাজের স্বীকৃতি। কাজের স্বীকৃতি ব্যক্তিকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। মানুষ তার ভালো কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি লাভ করে যেমন- কবি, সাহিত্যিক, খেলোয়াড়, গায়ক প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি অর্জন করেছে। দৃশ্যকল্প-২ এ আমরা দেখতে পাই শাহাদাত হোসেন কবিতা লেখেন। তিনি চান দেশের মানুষ তাকে বড় কবি হিসেবে জানুক। অর্থাৎ তিনি কবিতা লিখে খ্যাতি অর্জন করতে চান। শাহাদাত হোসেনের এ কবিতা লেখা এবং বড় কবি হিসেবে পরিচিতি চাওয়া সামাজিক প্রেষণা খ্যাতিকে নির্দেশ করে। অপরদিকে আর একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রেষণা হলো ক্ষমতার লিপ্সা। ক্ষমতার লিপ্সা অনেকের মধ্যেই বর্তমান থাকে। এ ধরনের প্রেষণা যার মধ্যে একবার জন্মে ইচ্ছাটি তাদের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যেমন- একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কোনো ব্যক্তি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরিকল্পনা করেন। আমরা দেখতে পাই শাহাদাত হোসেনের ছোট ভাই শাহানুর হোসেন একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। তিনি এলাকার এমপি হতে চান, তার এ এমপি হওয়ার ইচ্ছা সামাজিক প্রেষণা ক্ষমতার লিপ্তাকে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর শাহাদাত হোসেন ও শাহানুর হোসেন এর প্রেষণার তুলনামূলক …
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : শাহাদাত হোসেন কবিতা লিখেন। তিনি চান দেশের মানুষ তাকে বড় কবি হিসেবে জানুক। অন্যদিকে তার ছোট ভাই শাহানুর হোসেন একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, যিনি - এলাকার এমপি হতে চান।চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর