রিশাদের আবেগকালীন শারীরিক পরিবর্তনসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উচ্চ মাধ্যমিকের ছাত্র রিসাদ এর মধ্যে আবেগকালীন শারীরিক পরিবর্তনসমূহ দেখা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই রিশাদ উচ্চ মাধ্যমিকের ছাত্র। প্রায়ই সে বন্ধুদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। অল্পতেই রেগে যায়। তার প্রেশার বেড়ে যায়, হৃদস্পন্দন বাড়ে ঘাম বের হয় এবং পেশি শক্ত হয়। এ সকল শারীরিক প্রকাশ একজন ব্যক্তির মধ্যে তখনই দেখা যায় যখন তার মধ্যে তীব্র আবেগ কাজ করে। রিশাদের মধ্যেও তীব্র আবেগ কাজ করে যাকে রাগ বলা যেতে পারে। এ সময়েই ব্যক্তির মধ্যে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন দেখা যায়। ১. রক্তের চাপ: আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন লক্ষ করা যায়। আবেগের সময় রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ফলে লজ্জায় ফর্সা লোকের মুখমণ্ডল লাল হয়ে যায়। আবার রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বক থেকে নিম্নাভিমুখীও হয়ে থাকে। যেমন, ভয়ে বা দুঃসংবাদ শুনে আমাদের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। ২. চোখের তারার পরিবর্তন: কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে। আবার ভয়ে বা বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। ৩. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন: আবেগের সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। কোন বিশেষ আবেগময় দ্বন্দ্বে হয়তো আমাদের দম ফুরিয়ে যায়; আবার বিশেষ কোন দুঃখের মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলি; অথবা ক্রুদ্ধ হলে শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়। ৪. ঘর্ম নিঃসরণ: তীব্র আবেগে ঘর্ম-গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। কোন ভালো ছাত্র ক্লাসে পড়া না পারলে যদি তাকে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে থাকতে বলা হয়, তাহলে দেখা যাবে যে তার অন্তর্বাস ঘামে ভিজে গেছে। এছাড়াও রিশাদের মধ্যে হৃৎপিন্ডের ক্রিয়ার পরিবর্তন, শ্বাস-প্রশ্বাসের পরিববর্তন, ঘর্ম নিঃসরণ, মুখমণ্ডলের অভিব্যক্ত ও কণ্ঠস্বরের পরিবর্তনসহ নানা রকম শারীরিক পরিবর্তন দেখা যেতে পারে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
রিশাদের আবেগকালীন শারীরিক পরিবর্তনসমূহ আলোচনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর