দৃশ্যকল্প-১ এর A ও D চিহ্নিত অংশের নাম উল্লেখপূর্বক উদ্দীপকের উপাদান সমূহের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ A চিহ্নিত অংশ হলো অভাববোধ এবং D চিহ্নিত অংশ হলো উদ্দেশ্য সাধন। নিচে দৃশ্যকল্প-১ এর উপাদানসমূহের সম্পর্ক ব্যাখ্যা করা হলো- ১. অভাববোধ: প্রাণীর মধ্যে যখন কোনো অভারবোধ দেখা দেয় তখন তার মধ্যে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ২. তাড়না: অভাব থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে অভাব মেটাবার জন্য তাড়িত বা প্রবৃত্ত করে। প্রয়োজনের তাড়নায় প্রাণী সক্রিয় হয়ে ওঠে। ৩. করণ আচরণ উত্তেজনা উপশম বা অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতগুলো আচরণ করে, এ আচরণকেই করণ আচরণ বলা হয়। ৪. উদ্দেশ্য সাধন: প্রেষণা চক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়। উদ্দীপকের উপাদানসমূহের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। কেননা অভাববোধের ফলেই তাড়নার উদ্ভব হয়, তাড়না করণ আচরণ সৃষ্টি করে এবং করণ আচরণের মাধ্যমেই প্রাণীর উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং উপাদানসমূহ একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর A ও D চিহ্নিত অংশের নাম উল্লেখপূর্বক উদ্দীপকের উপাদা…
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : শাহাদাত হোসেন কবিতা লিখেন। তিনি চান দেশের মানুষ তাকে বড় কবি হিসেবে জানুক। অন্যদিকে তার ছোট ভাই শাহানুর হোসেন একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, যিনি - এলাকার এমপি হতে চান।চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর