শেয়ারFacebookWhatsApp

রাফিজার মধ্যে কোন ধরনের প্রেষণা ক্রিয়াশীল? ব্যাখ্যা কর।

উত্তর: রাফিজার মধ্যে যে ধরনের প্রেষণা ক্রিয়াশীল তা হলো তৃষ্ণা, যা একটি জৈবিক প্রেষণা। শরীরে যখন জলীয় বস্তুর অভাব হয় তখন আমরা তৃষ্ণা অনুভব করি। মুখের অভ্যন্তর এবং কণ্ঠনালীর আশপাশ যখন শুকিয়ে যায় তখনই আমরা তৃষ্ণা অনুভব করি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে রক্ত স্রোতে পানির অভাব ঘটলে তা মস্তিষ্কের একটা বিশেষ কেন্দ্রকে উত্তেজিত করে এবং মস্তিষ্ক স্নায়বিক প্রক্রিয়ার মাধ্যমে গলা ও জিহ্বা শুষ্কতা ঘটায় ফলে প্রাণী তৃষ্ণার্ত হয়ে পড়ে। আবার হাইপোথ্যালামাসে Water Region নামে একটি স্থান আছে যা তৃষ্ণা বা পানি নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে এন্টিডিউরেটিক হরমোন শরীরের পানির পরিমাণ কমে গেলে বৃক্কের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে আমরা দেখতে পাই রাফিজা ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে ঘামছে এ সময়ে তার গলা শুকিয়ে যাওয়ার ঘটনাটি জৈবিক প্রেষণা তৃষ্ণাকে নির্দেশ করে।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

রাফিজার মধ্যে কোন ধরনের প্রেষণা ক্রিয়াশীল? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রাফিজা ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে ঘামছে। একসময় তার মনে হলো, তার গলা শুকিয়ে যাওয়ায় কথা বলতে পারছে না। দৃশ্যকল্প-২: নাবিলা সাহেদা দুই বোন। নাবিলা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, আর সাহেদা সারাক্ষণ চোর ডাকাতের ভয়ে ভীত থাকে, বাড়ির বাহিরে যেতে চায় না।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

প্রেষণা হলো এমন আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহসমূহ, যা প্রাণীকে কর্মে উদ্দীপ্ত বা সক্রিয় করে তোলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে।

উত্তর

যূথচারিতা সামাজিক প্রেষণা। কারণ যে সকল প্রাণী সঙ্গপ্রিয় তারা দলবদ্ধ হয়ে বাস করে। 'এরূপ দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে যূথচারিতা বলে। যূথচারিতা একটি অর্জিত প্রেষণা এবং সমাজে বাস করার ফলে আমরা এটা অর্জন করি। অনেকে যূথচারিতাকে সহজাত প্রেষণা হিসেবে গণ্য করার পক্ষপাতী। কিন্তু প্রকৃত পক্ষে যূথচারিতা কোনো সহজাত প্রবৃত্তি নয়। ছোট্ট শিশুকে তার বাবা-মা আদর করে সে তাদের সাথে মিশে আনন্দ পায়। ধীরে ধীরে সে খেলার সাথী এবং বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। পরবর্তীতে সে তার আশে পাশের লোকদের সঙ্গ কামনা করে। তাই যূথচারিতা জন্মগত না হলেও একটি শক্তিশালী সামাজিক প্রেষণা।

উত্তর

রাফিজার মধ্যে যে ধরনের প্রেষণা ক্রিয়াশীল তা হলো তৃষ্ণা, যা একটি জৈবিক প্রেষণা। শরীরে যখন জলীয় বস্তুর অভাব হয় তখন আমরা তৃষ্ণা অনুভব করি। মুখের অভ্যন্তর এবং কণ্ঠনালীর আশপাশ যখন শুকিয়ে যায় তখনই আমরা তৃষ্ণা অনুভব করি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে রক্ত স্রোতে পানির অভাব ঘটলে তা মস্তিষ্কের একটা বিশেষ কেন্দ্রকে উত্তেজিত করে এবং মস্তিষ্ক স্নায়বিক প্রক্রিয়ার মাধ্যমে গলা ও জিহ্বা শুষ্কতা ঘটায় ফলে প্রাণী তৃষ্ণার্ত হয়ে পড়ে। আবার হাইপোথ্যালামাসে Water Region নামে একটি স্থান আছে যা তৃষ্ণা বা পানি নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে এন্টিডিউরেটিক হরমোন শরীরের পানির পরিমাণ কমে গেলে বৃক্কের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে আমরা দেখতে পাই রাফিজা ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে ঘামছে এ সময়ে তার গলা শুকিয়ে যাওয়ার ঘটনাটি জৈবিক প্রেষণা তৃষ্ণাকে নির্দেশ করে।

উত্তর

নাবিলা ও সাহেদার মধ্যে সৃষ্ট প্রেষণা ভিন্ন হলেও মূলত তারা সামাজিক প্রেষণা শ্রেণির অন্তর্গত। নাবিলা ও শাহেদার মধ্যে সৃষ্ট প্রেষণা দুটি হলো ক্ষমতার লিপ্সা ও নিরাপত্তা। ক্ষমতা লাভ করার ইচ্ছা অনেকের মধ্যেই বর্তমান থাকে। এই ইচ্ছা যাদের মধ্যে একবার জন্মে ইচ্ছাটি তার মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যেমন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কোনো ব্যক্তি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরিকল্পনা করে থাকে। অপরদিকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সকলেই কামনা করে। এর মূলে রয়েছে নিরাপত্তাবোধ। আমরা সকলেই নিরাপদে বসবাস করতে চাই। এ নিরাপত্তা হতে পারে জীবন, সম্পদ, গোষ্ঠীর ঐক্য, মান-মর্যাদা, ক্ষমতা, যশ প্রভৃতি। আমরা উদ্দীপকে দেখতে পাই নাবিলা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, যা ক্ষমতার লিঙ্গা। অপরদিকে সাহেদা 'সারাক্ষণ চোর ডাকাতের ভয়ে ভীত হয়ে থাকে, বাড়ির বাহিরে যেতে চায় না। এটি সামাজিক প্রেষণা নিরাপত্তা। অর্থাৎ নাবিলা ও সাহেদার মধ্যে ভিন্ন প্রেষণা কাজ করলেও তারা মূলত একই অর্থাৎ সামাজিক প্রেষণার অন্তর্গত আমরা বলতে পারি।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।