দৃশ্যকল্প-১ এর 'ক' আবেগের কী ধরনের পরিবর্তন? সেরকম ৫টি পরিবর্তন বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর ক 'আবেগের শারীরিক পরিবর্তনের কথা বলা হয়েছে। আবেগের কারণে নানারকম শারীরিক পরিবর্তন ঘটে থাকে, সেরকম ৫ পরিবর্তন নিম্নে আলোচনা করা হলো- ১. রক্তের চাপ: আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন লক্ষ্য করা যায়। আবেগের সময় রক্তবাহী নালীর সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয় আবার নিম্নাভিমূখীও হয়ে থাকে। ২. হৃদপিন্ডের ক্রিয়া: আবেগের সময় হৃদপিন্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। অর্থাৎ আবেগের সময় হৃদপিন্ডের ক্রিয়া দ্রুত হতে দ্রুততর হয়। ৩. চোখের তারার পরিবর্তন: কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে আবার ভয়ে বা বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। ৪. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন : আবেগের সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। কোনো বিশেষ আবেগময় দ্বন্দ্বে হয়তো আমাদের দম ফুরিয়ে যায় আবার বিশেষ কোনো দুঃখের মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলি। ৫. লোমের প্রতিক্রিয়া: তীব্র আবেগে আমাদের শরীর কাঁটা দিয়ে ওঠে এবং লোমগুলি খাড়া হয়ে যায়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর 'ক' আবেগের কী ধরনের পরিবর্তন? সেরকম ৫টি পরিবর্তন বর্…
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর