দৃশ্যকল্প-১ এ আবেগের সংজ্ঞায় উল্লেখিত শারীরিক পরিবর্তন সমূহের মধ্যে উল্লেখযোগ্য তিনটি শারীরিক পরিবর্তন পরিমাপক যন্ত্রের নামসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আবেগের সংজ্ঞা প্রদান করা হয়েছে। কোনো প্রাণীর মধ্যে আবেগ কাজ করলে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন দেখা যায়। ১. রক্তের চাপ: আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন লক্ষ্য করা যায়। আবেগের সময় রক্তবাহী নালীর সাহায্যে রক্ত ত্বকের দিকে। প্রবাহিত হয়। প্রেসারগজের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা যায়। ২. হৃৎপিন্ডের ক্রিয়া: আবেগের সময় তৃৎপিন্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। ভয়ে আমাদের বুক ধড়ফড় করে। অর্থাৎ আবেগের সময় হৃৎপিন্ডের ক্রিয়া দ্রুত হতে দ্রুততর হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফ এর সাহায্যে হৃৎপিন্ডের এই পরিবর্তন পরিমাপ করা যায়। ৩. চোখের তারার পরিবর্তন: কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে। আবার ভয়ে বা বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। চোখের এই পরিবর্তন পিউপিলোমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ আবেগের সংজ্ঞায় উল্লেখিত শারীরিক পরিবর্তন সমূহের মধ্যে…
উদ্দীপক

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর