রোহানের আচরণে শারীরিক পরিবর্তনসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ রোহানের ক্ষেত্রে ঘাম নিঃসরণ, হৃৎপিন্ডের ক্রিয়া ব্যাহত, কন্ঠস্বরের পরিবর্তনসহ নানা ধরনের শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়। আবেগ মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তনের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তীব্র আবেগে আমাদের রক্তের চাপ বেড়ে যায়।ফলে অনেক ক্ষেত্রে ফর্সা লোকের মুখমণ্ডল লজ্জায় লাল হয়ে যায়।আবেগের সময়ে ভয়ে আমাদের বুক ধড়ফড় করে; হৃৎপিন্ডের ক্রিয়া দ্রুত থেকে দ্রুততর হয়। কোনো ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে; আবার বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। তীব্র আবেগে ঘর্মগ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। প্রচণ্ড মানসিক চাপ থাকলে অথবা রাগান্বিত হলে আমাদের কণ্ঠস্বর পরিবর্তিত হয়। অনেক কণ্ঠ বন্ধ হয়ে আসে। উদ্দীপকের রোহানের ক্ষেত্রে দেখা, চাকরির সাক্ষাৎকারের সময়ে তার প্রচুর ঘাম নিঃসৃত হয়, বুক ধড়ফড় করে এবং কণ্ঠ রোধ হয়ে আসে। মূলত এগুলো তীব্র আবেগের কারণে শারীরিক পরিবর্তনের প্রতিক্রিয়া। সাক্ষাৎকার প্রদানের সময়ে যেকোনো ব্যক্তি মানসিক চাপের ভেতরে থাকে। এ সময়ে তার রক্তচাপ বৃদ্ধি, অন্ত্রের ক্রিয়া ব্যাহত এবং ত্বকের ভিতর রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি বৃদ্ধি পায়। আবেগকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন উভয়ই ব্যক্তির জীবনে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে থাকে। এজন্য দেখা যায়, অনেক সহজ ও জানা বিষয়ও পরীক্ষার রুমে বা সাক্ষাৎকার প্রদানের সময়ে আমাদের মনে পড়ে নাগ
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
রোহানের আচরণে শারীরিক পরিবর্তনসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর