ইফাতের আচরণ কোন প্রেষণার অন্তর্গত তা ব্যাখ্যা কর ।
উত্তর: ইফাতের আচরণ কৃতি প্রেষণার অন্তর্গত। সফলতা প্রতিষ্ঠা লাভের প্রাথমিক সোপান । প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠা লাভ করতে। সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছাই হলো কৃতি প্রেষণা। এ কৃতি প্রেষণা এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা প্রাণীকে কর্মসম্পাদনে উচ্চমানের তাগিদ দেয়। যে ব্যক্তির মধ্যে কৃতি প্রেষণা অধিক বর্তমান সে খুব পরিশ্রমী হবে এবং সাফল্যের দ্বার তার জন্য উন্মুক্ত। যে সমাজের জনগণের মধ্যে এ প্রেষণার আধিক্য রয়েছে, সে সমাজ ততো উন্নত । উদ্দীপকে আমরা দেখতে পাই ইফাত ও ইরা দুই বোন । ইফাত পড়াশোনায় মনোযোগী এবং মেধাবী শিক্ষার্থী। ভালো ফলাফলের জন্য সে কঠোর পরিশ্রম করে। ইফাতের মনোযোগিতা ও ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করা সামাজিক প্রেষণা কৃতি প্রেষণাকে নির্দেশ করে ।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
ইফাতের আচরণ কোন প্রেষণার অন্তর্গত তা ব্যাখ্যা কর ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর