রিশাদের আবেগ নিয়ন্ত্রণে মনোবিদের মতামতের সাথে তুমি একমত কিনা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: রিশাদের আবেগ নিয়ন্ত্রণে মনবিদের মতামতের সাথে আমি সম্পূর্ণ একমত। উত্তরের সপক্ষে যুক্তি- উদ্দীপকে আমরা দেখতে পাই রিশাদ বন্ধুদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে, অল্পতেই রেগে যায় এবং তার নানারকম শারীরিক পরিবর্তন হয় যা আবেগ-কালীন শারীরিক প্রকাশ। তার এ তীব্র আবেগকে বিভিন্নভাবে দূরীকরণ করা সম্ভব। আপনজনের সাথে মতবিনিময়ের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন কিছু আবেগ আছে যে আবেগগুলোকে মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব বা নির্ভরযোগ্য কোনো আপনজনের কাছে বলা যেতে পারে, এতে অনেক অদমনীয় আবেগ নিয়ন্ত্রণ করা যায়। মনোযোগ বা স্বীয় বিচ্যুতির মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ বা পরিশীলিত করা সম্ভব। আবেগীয় পরিবেশ বা পরিস্থিতি থেকে মনোযোগকে সরিয়ে নিলে অথবা নিজেই অন্যত্র সরে গেলে, অনেকাংশে অদমনীয় হিংসা, ক্রোধ নিয়ন্ত্রণ ও অবরুদ্ধ বা নিরুদ্ধ আবেগের বিমুক্তি ঘটে। মূল্যবোধের চর্চার মাধ্যমে আবেগ তথা আনন্দ, ভয়, ক্রোধ, হিংসা নিয়ন্ত্রণ বা পরিশীলিত করা সম্ভব। অনেক অবদমনীয় আবেগের নিয়ন্ত্রণ ও অবরুদ্ধ বা নিরুদ্ধ আবেগের বিমুক্ত করা এবং আবেগীয় আচরণকেও পরিশীলিত করার লক্ষ্যে পরিশীলিতর ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ চর্চার পাশাপাশি শখের কাজসহ স্বীয় প্রবণতা অনুযায়ী পরিশীলিত শিল্প-সাহিত্য-সংগীতের মধ্যে অবগাহন করা। সমাজসেবামূলক কাজের মাধ্যমে ভয়, ক্রোধ, হিংসা নিয়ন্ত্রণ বা পরিশীলিত করা সম্ভব। সমাজের বিভিন্ন সেবামূলক ও সহযোগিতামূলক কাজ যেমন- আর্তমানবতার সেবা, ঝড়-বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহযোগিতা ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখলে সমাজ সমর্থিত বা পরিশীলিত আবেগীয় আচরণ অর্জন করা সম্ভব হয়, যা আবেগ নিয়ন্ত্রণের একটি অনন্য রূপ। পরিশেষে বলা যায়, আমাদের সামাজিক উপায়ে আবেগকে প্রকাশ করতে হবে। অসংযত আবেগকে নিয়ন্ত্রণ করে গঠনমূলক আবেগে পরিণত করতে হবে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
রিশাদের আবেগ নিয়ন্ত্রণে মনোবিদের মতামতের সাথে তুমি একমত কিনা? তোমার…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর