মিসেস জামানের ক্ষেত্রে সৃষ্ট প্রেষণা কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস জামানের ক্ষেত্রে সৃষ্ট প্রেষণাটি হলো সামাজিক প্রেষণা নিরাপত্তা। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সকলেই কামনা করে। এর মূলে রয়েছে নিরাপত্তা বোধ। আমরা সকলেই নিরাপদে বসবাস করতে চাই। এ নিরাপত্তা ব্যক্তির জীবন রক্ষার জন্য হতে পারে, সম্পদ রক্ষার জন্য হতে পারে, অথবা গোষ্ঠী ঐক্য বজায় রাখার জন্যও হতে পারে। নিরাপত্তার অভাব একটি ভয়জনিত সামাজিক প্রেষণা। ব্যক্তির জীবন, তার ধনসম্পদ, মান-মর্যাদা, ক্ষমতা, যশ প্রভৃতি হারিয়ে যাওয়ার ভয় থেকেই জন্ম নেয় নিরাপত্তার অভাববোধ। বর্তমান যুগে আমরা সর্বদাই নিরাপত্তার অভাব অনুভব করছি। চোর-ডাকাতের ভয়ে ধনিকে সব সময় দুঃশ্চিন্তাগ্রস্ত থাকতে হয়। রাস্তায় বেরুলেই হাইজাকার ও ছিনতাইকারীর ভয় পেয়ে বসে। সন্ত্রাস ছড়িয়ে পড়েছে সারাদেশে। শ্লোগান উঠেছে সন্ত্রাসমুক্ত পরিবেশ চাই। এ সকল ঘটনা ব্যক্তিকে সব সময় উদ্বিগ্ন করে তোলে। ফলে ব্যক্তিগত জীবনে যেমন সুখ শান্তি বিনষ্ট হয়, তেমনি সামাজিক জীবনে দেখা দেয় অস্থিরতা। আর এসবের মূলে রয়েছে সামাজিক নিরাপত্তার অভাব। তাই বলা যায় যে, নিরাপত্তার অভাব একটি শক্তিশালী সামাজিক প্রেষণা। আমরা উদ্দীপকে দেখতে পাই খবরের কাগজে ও টেলিভিশনে কয়েকজন ছাত্রীর উপর বকাটের হামলার খবরে আতঙ্কিত মিসেস জামান তার মেয়ে আশাকে কোথাও একা যেতে দেন না। সাথে করে কলেজে আনা নেওয়া করেন। এক্ষেত্রে মিসেস জামান এর বেলায় যে প্রেষণাটি কাজ করেছে তা হলো সামাজিক প্রেষণা নিরাপত্তা।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
মিসেস জামানের ক্ষেত্রে সৃষ্ট প্রেষণা কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর