উদ্দীপকের আলোকে রহমান ও মিজানের মধ্যে উদ্ভূত প্রেষণার মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'রহমানের মধ্যে পদমর্যাদার চাহিদা রয়েছে- যা সামাজিক প্রেষণা ও মিজানের মধ্যে খাবার গ্রহণের প্রতি ঝোক রয়েছে যা জৈবিক প্রেষণার অন্তর্ভুক্ত। নিচে সামাজিক ও জৈবিক প্রেষণার তুলনামূলক আলোচনা করা হলো- ১. জৈবিক প্রেষণার শারীরিক ভিত্তি আছে এবং জীবন ধারণের জন্য অপরিহার্য। পক্ষান্তরে সামাজিক প্রেষণার শারীরিক ভিত্তি নেই এবং জীবন ধারণের জন্য অপরিহার্য নয়। ২. জৈবিক প্রেষণা জন্মগত। পক্ষান্তরে সামাজিক প্রেষণা শিক্ষণ দ্বারা অর্জিত। ৩. বিপাকক্রিয়ার ফলে জৈবিক প্রেষণার সৃষ্টি হয়। পক্ষান্তরে সামাজিক প্রেষণার বিপাক ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ৪. জৈবিক প্রেষণা সব প্রাণীতে বিদ্যমান। পক্ষান্তরে সামাজিক প্রেষণা সব প্রাণীতে বিদ্যমান নেই, এমনকি একই শ্রেণির সকল প্রাণীতেও বিদ্যমান থাকে না। ৫. জৈবিক প্রেষণা পরিতৃপ্ত সাধনে বিলম্ব হলে তা শরীরের ক্ষতি সাধন করে। পক্ষান্তরে সামাজিক প্রেষণা পরিতৃপ্ত বিলম্বিত হলে শরীরের ক্ষতি সাধন করে না।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রহমান ও মিজানের মধ্যে উদ্ভূত প্রেষণার মধ্যে তুলনামূ…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর