নবীনবরণ অনুষ্ঠানে আশার শারীরিক পরিবর্তনের কারণ কী? উক্ত পরিবর্তনগুলো ছাড়াও অন্যান্য শারীরিক পরিবর্তন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নবীন বরণ অনুষ্ঠানে আশার শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের 'সমবেদী' অংশের ভূমিকা রয়েছে। নিচে ব্যাখ্যা করা হলো-সমবেদী স্নায়ুতন্ত্র বক্ষদেশ ও কটিদেশের স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে গঠিত। এ বিভাগের স্নায়ুগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এরা হলো উত্তেজক। মেরুদন্ড থেকে বের হয়ে সমবেদী স্নায়ুসমূহ হৃৎপিণ্ড, ফুসফুস, গ্রন্থি, অন্ত্র, পেশি প্রভৃতিতে গিয়ে পৌঁছেছে। সমবেদী স্নায়ুততেন্ত্রর প্রধান কাজ হচ্ছে, জীবকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত করা। সমবেদী স্নায়ুতন্ত্র দেহ শক্তিকে পরিচালনা করে কাজে লাগিয়ে থাকে। এর কার্যাবলি নিম্নরূপ: ১. হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। ২. শ্বাস যন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেয়। ৩. পরিপাক ক্রিয়ার পথে বাধার সৃষ্টি করে। ৪. রক্তের চাপ বাড়িয়ে দেয়। ৫. চোখের মণিকে বড় করে। ৬. ঘর্মের মাধ্যমে শরীরের দূষিত পদার্থ বের করে দেয়। ৭. এর সক্রিয়তার জন্য এড্রিনালিন হরমোন নিঃসৃত হয়, ফলে যকৃৎ থেকে রক্তে বেশি পরিমাণের শর্করা নির্গত হয়। ৮. শরীরের লোম খাড়া করে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
নবীনবরণ অনুষ্ঠানে আশার শারীরিক পরিবর্তনের কারণ কী? উক্ত পরিবর্তনগুল…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর