শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত জনাব আমিন, নাহিন ও সোনিয়ার মধ্যে প্রকাশিত প্রেষণাগুলো কী একই শ্রেণির ? – উক্তিটি বিশ্লেষণ কর ।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব আমিন, নাহিন এবং সোনিয়ার মধ্যে প্রকাশিত প্রেষণাগুলো একই শ্রেণির নয়। কারণ, জনাব আমিন এবং নাহিনের মধ্যে জৈবিক প্রেষণা এবং সোনিয়ার মধ্যে সামাজিক প্রেষণা বিদ্যমান । ক্ষুধা একটি অতিপ্রয়োজনীয় জৈবিক প্রেষণা। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেই ক্ষুধা চক্রাকারে উপস্থিত হয়। মূলত দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে খাদ্য গ্রহণের প্রয়োজন হয়। ক্ষুধা মানসিক ও শারীরিক ভাবে প্রকাশ পায়। ক্ষুধার সময় মানসিকভাবে খাদ্য গ্রহণে তাগিদ অনুভূত হয় এবং শারীরিকভাবে তীব্র অস্বস্তি অনুভূত হয়। আর খাদ্য গ্রহণের পরপরই শারীরিক ও মানসিক স্বস্তি ফিরে আসে। সামাজিক প্রেষণা তৈরি হয় মূলত মানুষের সমাজজীবন থেকে, যেখানে একজন ব্যক্তি সমাজের অন্যান্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক সম্পর্কে অবতীর্ণ হয়। সমাজজীবন থেকে শিক্ষার মাধ্যমে এ প্রেষণা অর্জন করা হয় বলে একে শিক্ষালব্ধ বা অর্জিত প্রেষণাও বলা হয়। কৃতিপ্রেষণা হলো এক ধরনের সামাজিক প্রেষণা। সফলতা লাভের প্রাথমিক সোপান। প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠা লাভ করতে। সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছা-ই হলো কৃতি প্রেষণা। এ কৃতি প্রেষণা এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা প্রাণীকে কর্মসম্পাদনে উচ্চমানের তাগিদ দেয় । উপরের আলোচনায় দেখতে পাই, সোনিয়া পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছিল, যা সামাজিক প্রেষণা কৃতি প্রেষণাকে নির্দেশ করে এবং জনাব আমিন ও নাহিনের মধ্যে জৈবিক প্রেষণা কাজ করেছিল । সুতরাং উভয় প্রেষণা এক শ্রেণির নয় ।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত জনাব আমিন, নাহিন ও সোনিয়ার মধ্যে প্রকাশিত প্রেষণ…

উদ্দীপক

জনাব আমিন অফিস থেকে বাসায় ফিরে খেতে চাইলেন। কিন্তু খাবার তৈরি না হওয়ায় তিনি খেতে পারলেন না। এতে তিনি খুব উত্তেজিত হয়ে পড়লেন। তার মুখমণ্ডল লাল হয়ে গেল, দেহ কাঁপতে লাগল, হাত মুষ্টিলব্ধ হয়ে গেল। আমিন সাহেবের ছেলে নাহিন খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে এ সময় আমিন সাহেবের মেয়ে সোনিয়া আগামীকালের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছিল।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

প্রেষণা চক্রের স্তরগুলো হলো- অভাববোধ, তাড়না, করণ আচরণ ও উদ্দেশ্য সাধন ।

উত্তর

প্রাণীর আচরণ প্রেষণার ধরনের ওপর নির্ভর করে বলে প্রেষিত আচরণ নির্বাচনমূলক হয়ে থাকে । অভাববোধ প্রাণীকে তার অভাব পূরণ করতে তাড়িত করে। প্রাণী যে বিষয় বা বস্তুর অভাববোধ করে সে তা অর্জন করার জন্য তাড়না অনুভব করে। যেমন— ক্রন্দনরত, ক্ষুধার্ত শিশুকে খেলনা দিয়ে কান্না থামানো যায় না বরং খাদ্য দিলে তার কান্না থামে। একইভাবে তৃষ্ণার্ত ব্যক্তিকে সুস্বাদু খাবার দিয়ে তৃষ্ণা মেটানো যায় না। তার জন্য প্রয়োজন হয় পানযোগ্য ঠাণ্ডা পানি। এভাবে প্রাণীর আচরণ কেমন হবে তা মূলত প্রেষণার ধরনের ওপর নির্ভর করে। তাই প্রেষিত আচরণ স্বাভাবিকভাবেই নির্বাচনমূলক হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত আমিন সাহেবের মধ্যে আবেগের বেশকিছু শারীরিক পরিবর্তন দেখা গেছে । আবেগের ফলে প্রাণীর আলোড়নের সৃষ্টি হয় এবং প্রাণীর আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে তা প্রকাশ পায়। আবেগের সৃষ্টি হলে শরীরের অভ্যন্তরে অনেক পরিবর্তন ঘটে। যেমন— রক্তচাপ, এড্রিনাল গ্রন্থির ক্ষরণ, হৃদপিণ্ডের ক্রিয়া, চোখের তারার পরিবর্তন, শ্বাস- প্রশ্বাসের পরিবর্তন, শরীরের কম্পন, মুখভঙ্গি, কণ্ঠস্বরের পরিবর্তন ও ঘর্ম নিঃসরণ। আবেগের ফলে দেহের অভ্যন্তরে মানসিক পরিবর্তনগুলো অপ্রকাশিত থাকলেও বাহ্যিকভাবে এসব শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়, আমিন সাহেবের ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন ঘটেছে। উদ্দীপকে জনাব আমিনের মুখমণ্ডল লাল হয়ে যাওয়া আবেগের ফলে মুখভঙ্গির পরিবর্তন, দেহ কাঁপতে থাকা ও হাত মুষ্টিবদ্ধ হওয়া মাংসপেশির সক্রিয় হওয়াকে নির্দেশ করে। তীব্র আবেগের ফলে আমিন সাহেবের মুখ লাল হয়ে যায়, দেহ কাপাতে থাকে এবং হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। কারণ আমিন সাহেব আবেগ চেপে যেতে চাইলেও পারেননি। তাই তার মধ্যে মুখভঙ্গির পরিবর্তন ও মাংসপেশির কম্পন লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব আমিন, নাহিন এবং সোনিয়ার মধ্যে প্রকাশিত প্রেষণাগুলো একই শ্রেণির নয়। কারণ, জনাব আমিন এবং নাহিনের মধ্যে জৈবিক প্রেষণা এবং সোনিয়ার মধ্যে সামাজিক প্রেষণা বিদ্যমান । ক্ষুধা একটি অতিপ্রয়োজনীয় জৈবিক প্রেষণা। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেই ক্ষুধা চক্রাকারে উপস্থিত হয়। মূলত দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে খাদ্য গ্রহণের প্রয়োজন হয়। ক্ষুধা মানসিক ও শারীরিক ভাবে প্রকাশ পায়। ক্ষুধার সময় মানসিকভাবে খাদ্য গ্রহণে তাগিদ অনুভূত হয় এবং শারীরিকভাবে তীব্র অস্বস্তি অনুভূত হয়। আর খাদ্য গ্রহণের পরপরই শারীরিক ও মানসিক স্বস্তি ফিরে আসে। সামাজিক প্রেষণা তৈরি হয় মূলত মানুষের সমাজজীবন থেকে, যেখানে একজন ব্যক্তি সমাজের অন্যান্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক সম্পর্কে অবতীর্ণ হয়। সমাজজীবন থেকে শিক্ষার মাধ্যমে এ প্রেষণা অর্জন করা হয় বলে একে শিক্ষালব্ধ বা অর্জিত প্রেষণাও বলা হয়। কৃতিপ্রেষণা হলো এক ধরনের সামাজিক প্রেষণা। সফলতা লাভের প্রাথমিক সোপান। প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠা লাভ করতে। সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছা-ই হলো কৃতি প্রেষণা। এ কৃতি প্রেষণা এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা প্রাণীকে কর্মসম্পাদনে উচ্চমানের তাগিদ দেয় । উপরের আলোচনায় দেখতে পাই, সোনিয়া পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছিল, যা সামাজিক প্রেষণা কৃতি প্রেষণাকে নির্দেশ করে এবং জনাব আমিন ও নাহিনের মধ্যে জৈবিক প্রেষণা কাজ করেছিল । সুতরাং উভয় প্রেষণা এক শ্রেণির নয় ।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।