বিষয়-১ হতে শিমুর মধ্যে আবেগের যে সকল দৈহিক পরিবর্তন দেখা দেয় সেগুলো ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বিষয়-১ শিমুর ঘটনাটির মধ্যে আবেগের শারীরিক পরিবর্তনের বিভিন্ন দিক লক্ষ করা যায় । আবেগ মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তনের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তীব্র আবেগে আমাদের রক্তের চাপ বেড়ে যায়। ফলে অনেক ক্ষেত্রে ফর্সা লোকের মুখমণ্ডল লজ্জায় লাল হয়ে যায়। আবেগের সময়ে ভয়ে আমাদের বুক ধড়ফড় করে; হূৎপিণ্ডের ক্রিয়া দ্রুত থেকে দ্রুততর হয়। কোনো ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে; আবার বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। তীব্র আবেগে ঘর্মগ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। প্রচণ্ড মানসিক চাপ থাকলে অথবা রাগান্বিত হলে আমাদের কণ্ঠস্বর পরিবর্তিত হয়। অনেক সময় কণ্ঠ বন্ধ হয়ে আসে । উদ্দীপকে বিষয়-১ এ দেখা যায়, শিমু বিশ্ববিদ্যালয়ের যাবার পথে একটি দুর্ঘটনা দেখে ভয় পায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, বুক ধড়ফড় করতে থাকে, দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকে এবং শরীর থেকে ঘাম নিঃসৃত হয়। মূলত এগুলো তীব্র আবেগের কারণে শারীরিক পরিবর্তনের প্রতিক্রিয়া। আবেগের কারণে এসব পরিবর্তন ব্যক্তির আচরণ ও মানসিকতায় ব্যাপক পরিবর্তনের ছাপ লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়-২ ঘটনাটিই হলো আবেগের শারীরিক পরিবর্তন। এই পরিবর্তন ব্যক্তির জীবনে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে থাকে ।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
বিষয়-১ হতে শিমুর মধ্যে আবেগের যে সকল দৈহিক পরিবর্তন দেখা দেয় সেগু…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর