দৃশ্যকল্প-১ এ প্রদত্ত তুহিনের অনুভূত দৈহিক পরিবর্তনগুলো ছাড়া আরও চারটি দৈহিক পরিবর্তন পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যায় যে, প্রতিবেশীর বাড়িতে ডাকাতির ঘটনায় তুহিন ভয়ে ঘন ঘন শ্বাস-প্রশ্বাস ফেলে এবং তার মুখ শুকিয়ে যায় যা আবেগের দৈহিক পরিবর্তন এর অন্তর্ভুক্ত। নিচে আরো চারটি দৈহিক পরিবর্তন তুলে ধরা হলো- ১. রক্তের চাপ : আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন লক্ষ করা যায়। আবেগের সময় রক্তবাহী নালীর সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ফলে লজ্জায় ফর্সা লোকের মুখমণ্ডল লাল হয়ে যায়। আবার রক্তবাহী নালীর সাহায্যে রক্ত ত্বক থেকে নিম্নাভিমুখীও হয়ে থাকে। যেমন, ভয়ে বা দুঃসংবাদ শুনে আমাদের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায় ৷ ২.চোখের তারার পরিবর্তন : কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে । আবার ভয়ে বা বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। - শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন : আবেগের সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। কোন বিশেষ আবেগময় দ্বন্দ্বে হয়তো আমাদের দম ফুটিরে যায়; আবার বিশেষ কোন দুঃখের মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলি; অথবা ক্রুদ্ধ হলে শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায় ।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রদত্ত তুহিনের অনুভূত দৈহিক পরিবর্তনগুলো ছাড়া আরও চ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর