দৃশ্যকল্প-২ এ ফরিদের ক্ষেত্রে আবেগের উল্লিখিত দৈহিক পরিবর্তনগুলো ছাড়া তিনটি পরিবর্তন ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ফরিদ কলেজের বার্ষিক ক্রীড়ায় অংশ নিতে ব্যর্থ হয় এবং সে মনে কষ্ট পায় । এতে রক্তচাপ বেড়ে যাওয়া ও গলা শুকিয়ে যাওয়ার মতো দৈহিক পরিবর্তন পরিলক্ষিত হয়। এগুলো ছাড়াও আবেগের আরো তিনটি পরিবর্তন নিচে তুলে ধরা হলো- ১. হৃৎপিণ্ডের পরিবর্তন : আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। ভয়ে আমাদের বুক ধড়ফড় করে। অর্থাৎ আবেগের সময় হৃৎপিণ্ডের ক্রিয়া দ্রুত হতে দ্রুততর হয় । ২.শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন : আবেগের সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। কোন বিশেষ আবেগময় দ্বন্দ্বে হয়তো আমাদের দম ফুরিয়ে যায়; আবার বিশেষ কোন দুঃখের মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলি; অথবা ক্রুদ্ধ হলে শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়। ৩. ঘর্ম নিঃসরণ : তীব্র আবেগে ঘর্ম-গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। কোন ভালো ছাত্র ক্লাসে পড়া না পারলে যদি তাকে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে থাকতে বলা হয়, তাহলে দেখা যাবে যে তার অন্তর্বাস ঘামে ভিজে গেছে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ফরিদের ক্ষেত্রে আবেগের উল্লিখিত দৈহিক পরিবর্তনগুলো ছা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর