মায়ের ক্ষেত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আদিব ও আকিবের মায়ের মধ্যে জৈবিক প্রেষণা 'মাতৃত্বের' প্রেষণাটির বহিঃপ্রকাশ লক্ষ করা যায় । উদ্দীপকে দেখা যায় আদিব ও আকিব এর মা তাদের পড়াশোনা নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন। এমনকি তাদের বকাঝকা করেন। কারণ তার মধ্যে মাতৃত্ব গুণটি রয়েছে; যার জন্য তিনি সন্তানদের লালন-পালন ও রক্ষণাবেক্ষণে মনোযোগ দেন। মাতৃত্ব প্রেষনাটি স্ত্রী জাতীয় প্রাণীর মধ্যে বিদ্যমান থাকে। এ প্রেষণার কারণেই সন্তানের প্রতি বাৎসল্যবোধের সৃষ্টি হয় অর্থাৎ মাতৃসুলভ আচরণ করতে প্রাণী উদ্দীপ্ত হয় । সন্তানের প্রতি ভালোবাসা ও সন্তান লালন পালনের জন্য মায়ের তীব্র আকাঙ্ক্ষাই হলো মাতৃত্ব। এটি একটি মৌলিক প্রেষণা। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত প্রোল্যাকটিন হরমোনের জন্য এ প্রেষণা সৃষ্টি হয়। স্ত্রী জাতীয় প্রাণীরা প্রাপ্ত বয়স্ক হবার সাথে সাথে এ প্রেষণার বিকাশ ঘটে। তবে গর্ভধারণের পর থেকে সন্তান প্রসবকালীন তা সর্বোচ্চ পর্যায়ে থাকে। মাতৃত্ব প্রেষণার বিকাশের সাথে সাথে মায়েদের শারীরিক অভিযোজনেও ব্যাপক পরিবর্তন হয়। অতএব আদিব ও আকিবের মায়ের আচরণ তার মাতৃত্ব প্রেষণারই বহিঃপ্রকাশ বলে আমরা বুঝতে পারি।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
মায়ের ক্ষেত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর