দৃশ্যকল্প-১ এ A ও D এর নাম উল্লেখ করে দৈনন্দিন জীবনের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: 'দৃশ্যকল্প-১' এর 'A [গণিত] দ্বারা অভাববোধ, (Need) এবং 'D [গণিত] দ্বারা উদ্দেশ্য সাধন (Goal) কে নির্দেশ করা হয়েছে। প্রাণীর মধ্যে যখন কোনো অভাববোধ দেখা দেয়, তখন তার মধ্যে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। কোনো ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে অশান্ত ও চঞ্চল হয়ে উঠে। অভাববোধ থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে | অভাব মেটাবার জন্য তাড়িত বা প্রবৃত্ত করে। প্রয়োজনের তাড়নায় প্রাণী সক্রিয় হয়ে ওঠে। প্রয়োজনের মধ্যে যে চালনার ভাব আছে, যা প্রাণীকে কার্যে প্রবৃত্ত করে তোলে তাকে প্রণোদনা বা তাড়না বলে । ক্ষুধার্ত হবার জন্য যে অস্থিরতা, তা ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে তাড়নার সৃষ্টি করে যার ফলে সে নিশ্চল অবস্থায় বসে থাকতে পারে না। উত্তেজনা উপশম বা অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতগুলো আচরণ করে, এই আচরণকেই করণ আচরণ বলা হয় । করণ আচরণসমূহ হলো কাম্যবস্তু লাভের জন্য প্রাণী আচরণ। এ পর্যায়ে ক্ষুধার্ত প্রাণী খাবার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে। প্রেষণা চক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়। বিশ্রামের কিছুকাল পরে প্রাণীর মধ্যে আবার প্রেষণা জন্ম লাভ করে। অর্থাৎ তার মধ্যে পর্যায়ক্রমে আবার উপরিউক্ত স্তরগুলোর আগমন ঘটে। মানুষ ও প্রাণী সারাজীবন ধরে এমনিভাবে প্রেষণা চক্রের মধ্যে আবতির্ত হয় । উদ্দীপকে উল্লিখিত অভাববোধ, তাড়না, করণ আচরণ, উদ্দেশ্য সাধন অর্থাৎ প্রেষণার স্তরগুলো এভাবেই আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ A ও D এর নাম উল্লেখ করে দৈনন্দিন জীবনের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রোহিত ও রাতুল দুই বন্ধু। এবার তারা দুজনই এইচ.এস.সি পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পর দেখা গেল রোহিত A+ পেয়েছে কিন্তু রাতুল A+ পায়নি। তাদের পরিচিত জনেরা তাদেরকে দেখেই বুঝল যে, রোহিত এর ফলাফল প্রত্যাশিত হয়েছে কিন্তু রাতুলের ফলাফল প্রত্যাশিত হয়নি। কারণ রোহিতকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল কিন্তু রাতুলকে খুব বিষণ্ন দেখাচ্ছিল।রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর