উদ্দীপকে উল্লেখিত জনাব আমিনের মধ্যে আবেগের মধ্যে যেসব শারীরিক পরিবর্তন দেখা গেছে তা ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আমিন সাহেবের মধ্যে আবেগের বেশকিছু শারীরিক পরিবর্তন দেখা গেছে । আবেগের ফলে প্রাণীর আলোড়নের সৃষ্টি হয় এবং প্রাণীর আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে তা প্রকাশ পায়। আবেগের সৃষ্টি হলে শরীরের অভ্যন্তরে অনেক পরিবর্তন ঘটে। যেমন— রক্তচাপ, এড্রিনাল গ্রন্থির ক্ষরণ, হৃদপিণ্ডের ক্রিয়া, চোখের তারার পরিবর্তন, শ্বাস- প্রশ্বাসের পরিবর্তন, শরীরের কম্পন, মুখভঙ্গি, কণ্ঠস্বরের পরিবর্তন ও ঘর্ম নিঃসরণ। আবেগের ফলে দেহের অভ্যন্তরে মানসিক পরিবর্তনগুলো অপ্রকাশিত থাকলেও বাহ্যিকভাবে এসব শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়, আমিন সাহেবের ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন ঘটেছে। উদ্দীপকে জনাব আমিনের মুখমণ্ডল লাল হয়ে যাওয়া আবেগের ফলে মুখভঙ্গির পরিবর্তন, দেহ কাঁপতে থাকা ও হাত মুষ্টিবদ্ধ হওয়া মাংসপেশির সক্রিয় হওয়াকে নির্দেশ করে। তীব্র আবেগের ফলে আমিন সাহেবের মুখ লাল হয়ে যায়, দেহ কাপাতে থাকে এবং হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। কারণ আমিন সাহেব আবেগ চেপে যেতে চাইলেও পারেননি। তাই তার মধ্যে মুখভঙ্গির পরিবর্তন ও মাংসপেশির কম্পন লক্ষ করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব আমিনের মধ্যে আবেগের মধ্যে যেসব শারীরিক পরিবর…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর