উদ্দীপকের আলোকে রহমান ও মিজানের মধ্যে উদ্ভূত প্রেষণার মধ্যে তুলনামূলক আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকে রহমানের মধ্যে পদমর্যাদার চাহিদা রয়েছে- যা সামাজিক প্রেষণা ও মিজানের মধ্যে খাবার গ্রহণের প্রতি ঝোক রয়েছে যা জৈবিক প্রেষণার অন্তর্ভুক্ত। নিচে সামাজিক ও জৈবিক প্রেষণার তুলনামূলক আলোচনা করা হলো- ১. জৈবিক প্রেষণার শারীরিক ভিত্তি আছে এবং জীবন ধারণের জন্য অপরিহার্য। পক্ষান্তরে সামাজিক প্রেষণার শারীরিক ভিত্তি নেই এবং জীবন ধারণের জন্য অপরিহার্য নয় । ২. জৈবিক প্রেষণা জন্মগত । পক্ষান্তরে সামাজিক প্রেষণা শিক্ষণ দ্বারা অর্জিত । ৩. বিপাকক্রিয়ার ফলে জৈবিক প্রেষণার সৃষ্টি হয়। পক্ষান্তরে সামাজিক প্রেষণার বিপাক ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই । ৪. জৈবিক প্রেষণা সব প্রাণীতে বিদ্যমান। পক্ষান্তরে সামাজিক প্রেষণা সব প্রাণীতে বিদ্যমান নেই, এমনকি একই শ্রেণির সকল প্রাণীতেও বিদ্যমান থাকে না । ৫. জৈবিক প্রেষণা পরিতৃপ্ত সাধনে বিলম্ব হলে তা শরীরের ক্ষতি সাধন করে। পক্ষান্তরে সামাজিক প্রেষণা পরিতৃপ্ত বিলম্বিত হলে শরীরের ক্ষতি সাধন করে না ।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রহমান ও মিজানের মধ্যে উদ্ভূত প্রেষণার মধ্যে তুলনামূ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর