দৃশ্যকল্প-১ এ কোন ধরনের প্রেষণার বহিঃপ্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ দলবদ্ধ শিমপাঞ্জীর একটি চিত্র দেখানো হয়েছে। যার মধ্যদিয়ে সামাজিক প্রেষণার যূথচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে। নিচে ব্যাখ্যা করা হলো- যূথচারিতা হলো মানুষ বা প্রাণীর মধ্যে দলবদ্ধভাবে থাকা বা বসবাস করার ইচ্ছা বা প্রেষণা। যে সকল প্রাণী সঙ্গপ্রিয় তারা দলবদ্ধ হয়ে বাস করে। এরূপ দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে যূথচারিতা বলে । যূথচারিতা একটি অর্জিত প্রেষণা এবং সমাজে বাস করার ফলে আমরা এটা অর্জন করি। অনেকে যূথচারিতাকে সহজাত প্রেষণা হিসেবে গণ্য করার পক্ষপাতী। কিন্তু প্রকৃত পক্ষে যূথচারিতা কোনো সহজাত প্রবৃত্তি নয়। কারণ এর কোনো জৈবিক ভিত্তি নেই এবং সকল শ্রেণির প্রাণীতে প্রেষণাটি বর্তমান নেই। ছোট্ট শিশুকে তার বাবা-মা আদর করে সে তাদের সাথে মিশে আনন্দ পায়। ধীরে ধীরে সে খেলার সাথী এবং বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। পরবর্তীতে সে তার আশে পাশের লোকদের সঙ্গ কামনা করে। যূথচারিতা জন্মগত না হলেও একটি শক্তিশালী সামাজিক প্রেষণা ৷
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের প্রেষণার বহিঃপ্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর