সোহানের আচরণে শারীরিক পরিবর্তনসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: চাকুরীর সাক্ষাৎকারের সময় সোহানের আচরণের শারীরিক পরিবর্তনসমূহ নিচে ব্যখ্যা করা হলো- হৃৎপিণ্ডের ক্রিয়া : আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। ভয়ে আমাদের বুক ধড়ফড় করে। অর্থাৎ আবেগের সময় হৃৎপিণ্ডের ক্রিয়া দ্রুত হতে দ্রুততর হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফ-এর সাহায্যে হৃৎপিণ্ডের এই পরিবর্তন পরিমাপ করা যায় । ঘর্ম নিঃসরণ : তীব্র আবেগে ঘর্ম-গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয় । কোনো ভালো ছাত্র ক্লাসে পড়া না পারলে যদি তাকে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে থাকতে বলা হয়, তাহলে দেখা যাবে যে তার অন্তর্বাস ঘামে ভিজে গেছে। লালা ক্ষরণ : তীব্র আবেগের সময় লালাক্ষরণ বন্ধ হয়ে যায়। ফলে ভয়ে আমাদের গলা শুকিয়ে যায় ।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
সোহানের আচরণে শারীরিক পরিবর্তনসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর